গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:২২ এএম ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বস্তিবাসীরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

কর্মসূচির শুরুতে হাজী মাজার বস্তি থেকে বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসীরা। মিছিলটি টঙ্গী বাজার হয়ে স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে ফ্লাইওভারের ওপর গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ মেনে নেওয়া যায় না বলেও দাবি করেন তাঁরা।

বস্তিবাসীরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাঁদের বর্তমান স্থানে বসবাসের সুযোগ দেওয়ারও দাবি করেন তাঁরা। একই সঙ্গে প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়ে বস্তিবাসীরা বলেন, মাদক কারবারিদের নির্মূলে তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সানা/আপ্র/৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই