গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ১৯:০৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৯ এএম ২০২৬
উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর উপজেলা থেকে পৃথক হয়ে নতুন উপজেলা হিসেবে ধনবাড়ীর যাত্রা শুরু হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও উপজেলা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধনবাড়ী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন। এ সময় তিনি মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, গত ২০ বছরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ধনবাড়ী অনেক দূর এগিয়েছে। ঐতিহাসিক ধনবাড়ী নওয়াব মসজিদ এ উপজেলার অন্যতম বিশেষ ঐতিহ্য। সরকারের সর্বাত্মক সহযোগিতায় ধনবাড়ীকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপনী বক্তব্যে তিনি বলেন, গত দুই দশকে ধনবাড়ীর মানুষের সার্বিক জীবনমানের অভাবনীয় উন্নয়ন হয়েছে। আগামী দিনে একটি সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে ধনবাড়ী থানা পুলিশ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দিনভর পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সানা/ডিসি/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই