গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

থানার সামনে এএসআইয়ের নাচ-গানের ভিডিও, তদন্তে পুলিশ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৫ এএম ২০২৬
থানার সামনে এএসআইয়ের নাচ-গানের ভিডিও, তদন্তে পুলিশ
ছবি

আব্দুল মান্নান -ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক সহকারী উপপরিদর্শকের নাচ ও গান করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে পুলিশ সদস্যকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। তিনি কোনো ধরনের মাদক সেবন করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান। ওই পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি সদর নৌ থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টি-শার্ট পরা এক ব্যক্তি থানার সামনে মাটিতে বসে গান করছেন। পরে তিনি উঠে গানের সঙ্গে নাচতে থাকেন। এ সময় তাঁকে ঘিরে কয়েকজন মানুষ জড়ো হন। তাঁরা ওই ব্যক্তিকে বিভিন্ন প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর না দিয়ে গান ও নাচ করতে থাকেন। একপর্যায়ে তাঁকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়।

ভিডিওতে আব্দুল মান্নানকে বলতে শোনা যায়, তাঁর স্ত্রী তাঁকে জুতা দিয়ে মারধর করেছেন। এ কারণে তিনি এমন আচরণ করছেন বলেও তাঁকে বলতে শোনা যায়। এ সময় উপস্থিত কয়েকজন তাঁর মাদক সেবন নিয়ে প্রশ্ন তোলেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, আব্দুল মান্নান মাদকজাতীয় কোনো পদার্থ সেবন করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, আব্দুল মান্নান থানার কোয়ার্টারে থাকেন। তাঁর স্ত্রী সিলেটে গ্রামের বাড়িতে থাকেন। শুক্রবার রাতে মুঠোফোনে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এরপরই তাঁকে থানার সামনে এমন আচরণ করতে দেখা যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সানা/ডিসি/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই