গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চন্দনা গুম মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি আটক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৬:৩০ এএম ২০২৬
চন্দনা গুম মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি আটক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরায় গৃহবধূ ইনা পারভিন চন্দনা গুমের মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবি গ্রেফতার হয়েছেন। আদালতের নির্দেশে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দনা সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার বাসিন্দা। গত ১৪ জুন তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা মোহিউদ্দিন শেখ প্রথমে সাধারণ ডায়েরি করেন। পরে আদালতে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চন্দনার নিখোঁজ হওয়ার ঘটনা এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা সম্পর্কে আরো তথ্য বেরিয়ে আসতে পারে।
সানা/আপ্র/৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই