গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রংপুরের চার খুনের দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ০০:৫৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪২ এএম ২০২৬
রংপুরের চার খুনের দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. নুর জামাল হক: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরে সংঘটিত চার খুনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। এরপর দ্রুত বিচার শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের সেবা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের শয্যা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, এক মাসের মধ্যে নতুন শয্যা চালুর পরিকল্পনা রয়েছে।

পরে আঞ্চলিক সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন মন্ত্রী।
সানা/আপ্র/৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই