গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৬ এএম ২০২৬
চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. জলিলের অভিযোগ, চুরির ঘটনা নিয়ে প্রতিবাদ করায় তাকে ডেকে নিয়ে মারধর করা হয়।

জলিলের ভাষ্য, গত ৩১ আগস্ট রাত ৩টার দিকে করিম নামে এক ব্যক্তি তার ভাড়া বাসায় ঢুকে চুরির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে করিম সেখান থেকে পালিয়ে যান। পরে জলিল এ ঘটনা করিমের বাবা মিসির আলীকে জানান।

এর পরদিন ১ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে করিম তাকে ফোন করে ডেকে নেন। সেখানে যাওয়ার পর তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন জলিল।

অভিযোগের বিষয়ে জানতে করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই