গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০০:৪৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৪১ এএম ২০২৬
নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুলের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তাঁদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় মাহফিলে বিশেষ দোয়া করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাতেও বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, এমপির একান্ত সচিব মুশফিকুর রহমান সানি, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সরকার ও মো. নুরুজ্জামান রানা।

এ ছাড়া কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল হাসান।
সানা/আপ্র/৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই