গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৪৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৬ এএম ২০২৬
মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ
ছবি

চট্টগ্রামের এই বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দ করা ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ উঠেছে -প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দ করা ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরের প্রবর্তক এলাকার সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্স হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর নবজাতককে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে চিকিৎসক তাসনিমা বানু খুকির অধীনে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন শাকিলা ইয়াসমিন। তাঁর বাড়ি নগরের বাকলিয়ায়। পরে রাতে চিকিৎসক তাসনিমা প্রসূতিকে বিশেষ একটি রক্তজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত রোফাইলাক-৩০০ মিলিগ্রামের একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন।

নবজাতকের বাবা মোহাম্মদ হাসানের অভিযোগ, ইনজেকশনটি দেওয়ার দায়িত্বপ্রাপ্ত নার্স সেটি তাঁর স্ত্রীর পরিবর্তে নবজাতকের শরীরে পুশ করেন। তিনি বলেন, তাঁর স্ত্রী নার্সকে নিষেধ করার পরও নার্স মায়ের জন্য বরাদ্দ করা ইনজেকশনটি শিশুকে দিয়ে দেন। পরে বিষয়টি চিকিৎসকদের জানানো হলে তাঁরা নার্সের ভুলের কথা স্বীকার করেন বলে দাবি করেন তিনি।

মোহাম্মদ হাসানের অভিযোগ, এ ঘটনায় নার্স, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। ঘটনার পর নবজাতককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন বলে জানান তিনি।

ঘটনার পর শনিবার রাতেই নবজাতকের বাবা ও স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ঘটনার বিচার দাবি করেন। তাঁরা এ ঘটনায় অবহেলার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করেন। একই সঙ্গে নবজাতকের বর্তমান ও ভবিষ্যৎ চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

এদিকে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন রোগীর স্বজনদের শান্ত করার চেষ্টা করেন এবং নবজাতকের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি বলেন, শিশুটিকে দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার খবর পেয়ে পাঁচলাইশ থানা-পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। হাসপাতাল কর্তৃপক্ষ ও নবজাতকের স্বজনদের সঙ্গে কথা বলেছে পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই