গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিখোঁজের তিন দিন পর জঙ্গলে মাদ্রাসা শিক্ষকের লাশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৪ এএম ২০২৬
নিখোঁজের তিন দিন পর জঙ্গলে মাদ্রাসা শিক্ষকের লাশ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর গোলাম রব্বানী (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুতুবপুর বাওচন্ডি এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত গোলাম রব্বানী বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর পাটকেরপাড়া এলাকার হাসান আলীর ছেলে। তিনি রংপুরের ধাপ এলাকায় অবস্থিত তানজিমুল ক্যাডেট মাদ্রাসার একাডেমিক শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হন গোলাম রব্বানী। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। তিন দিন পর রোববার রাতে কুতুবপুর বাওচন্ডি এলাকার একটি জঙ্গলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁর স্বজনেরা রাতেই বদরগঞ্জ থানায় ছুটে আসেন। নিহতের শ্বশুরবাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায়। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের মামাতো ভাই হেলাল উদ্দিন বলেন, ‘রব্বানীর কোনো শত্রু ছিল না। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন।’

শ্যালক মিলন বলেন, ‘আমার ভগ্নিপতি মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।’

এদিকে, এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে রোববার রাতে জঙ্গল থেকে ওই মাদ্রাসাশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘এই মৃত্যুর পেছনের প্রকৃত কারণ ও ক্লু উদ্ধারে বিষয়টি বর্তমানে গভীরভাবে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
সানা/আপ্র/৮/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই