গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাই ও ইয়াবা কারবারের অভিযোগ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৪ এএম ২০২৬
পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাই ও ইয়াবা কারবারের অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টাঙ্গাইলের কান্দাপাড়া এলাকায় জিহাদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সেবন, ইয়াবা বিক্রির চেষ্টা ও মোবাইল ফোন ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত পুলিশ সদস্য জিহাদ দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত। সম্প্রতি কান্দাপাড়া এলাকার একটি আস্তানা থেকে ইয়াবা সেবন করে মোটরসাইকেলে বের হওয়ার সময় এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া স্থানীয় যৌনপল্লির এক নারীকে ৫০টি ইয়াবা ট্যাবলেট বিক্রি করে দেওয়ার জন্য তিনি চাপ সৃষ্টি করছিলেন বলেও অভিযোগ রয়েছে।

মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে স্থানীয়দের চাপ ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়টি নিয়ে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য জিহাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকেরা। তাঁদের মতে, এ ধরনের অভিযোগ কোনো সালিশি বৈঠক বা আর্থিক জরিমানার মাধ্যমে নিষ্পত্তি হওয়ার বিষয় নয়।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সানা/আপ্র/৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই