গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, স্বর্ণ-টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, নওগাঁ

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশিত: ১৬:০৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৮ এএম ২০২৬
বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, স্বর্ণ-টাকা ছিনতাই
ছবি

ছবি সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।

আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে এটি নিছক ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এসি/আপ্র/০৮/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই