গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা সিটি করপোরেশনের ৬০১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৫১ এএম ২০২৬
খুলনা সিটি করপোরেশনের ৬০১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট
ছবি

নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু -প্রতিনিধির পাঠানো ছবি

এস,এম ফরিদ রানা, খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করা হয়েছে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। এ ছাড়া সরকারি বরাদ্দ হিসেবে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষণায় বলা হয়, ৮০০ কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের তুলনায় ২০২৬-২০২৭ অর্থবছরে বরাদ্দ কমেছে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন বাজেট ও হিসাব কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বাজেটের বৈশিষ্ট্য তুলে ধরে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এটি একটি উন্নয়নমুখী বাজেট। নতুন কোনো কর আরোপ না করে বকেয়া পৌরকর আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবনির্মিত স্থাপনায় প্রচলিত নিয়মে পৌরকর ধার্য, মার্কেট ও দোকান সম্প্রসারণ এবং নতুন স্থাপনা নির্মাণ ও আধুনিকায়নের মাধ্যমে সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগরবাসীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এ বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণ, কেসিসির দাপ্তরিক কার্যক্রমের আধুনিকায়ন, সড়ক ও ড্রেনের উন্নয়ন এবং ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাজেটের সফল বাস্তবায়নে খুলনার সব শ্রেণি-পেশার নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান, সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং কেসিসির কর্মকর্তারা।
সানা/ডিসি/আপ্র/৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই