গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৭:৫২ এএম ২০২৬
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ব্র্যাক ব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের হলরুমে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উইট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী নাজিব রাফে, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রমি নাহিদ, বাড়ি বিক্রয় ডটকমের উদ্যোক্তা আরিফুল ইসলাম ও তানভীর আলম অভি।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। ব্যবসা পরিচালনার কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা হিসেবে দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক সাক্ষরতার বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সানা/আপ্র/৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই