গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৪৯ এএম ২০২৬
কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা
ছবি

ছবি সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণার একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।

কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়ার পর তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল সোয়া ৫টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।

এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেফতার করা হয়। একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

পরদিন বিদিশাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
সানা/আপ্র/৮/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই