গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

জেলা প্রতিনিধি, বরগুনা

জেলা প্রতিনিধি, বরগুনা

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৩৭ এএম ২০২৬
আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
ছবি

ছবি সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন নদী থেকে তিমিটি ভেসে আসে। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, মৃত তিমিটি বঙ্গোপসাগর থেকে আন্ধারমানিক নদীতে ভেসে আসে। পরে স্থানীয় বাসিন্দারা নদীর মাঝ থেকে সেটিকে নদীর তীরে নিয়ে আসেন। তবে তিমিটি কয়েক দিন আগে মারা যাওয়ায় এর শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে বন বিভাগের নিশানবাড়িয়া বিটের কর্মকর্তারা নদী থেকে মৃত তিমিটি উদ্ধার করেন। বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট। এর ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে।

পটুয়াখালী বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নদীতে ভেসে আসা বিশাল আকৃতির তিমিটির শরীর পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশদূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ডের সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তিনি জানান, তিমিটি কালো রঙের ও বিশাল আকৃতির। তবে এটি কোন প্রজাতির তিমি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সানা/আপ্র/৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই