গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৪:৫২ এএম ২০২৬
ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগঞ্জ বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সিংড়া ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।

পরে সিংড়া ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হারেছা বেগমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোছা. পিয়ারা বেগম, মোছা. মাহমুদা বেগম, মোছা. আরজিনা আকতার, মোছা. নাজমুন্নাহার লতা, মোছা. সুলতানা বেগম, মোছা. সাবিনা বেগম ও হোসনে আরা বেগমসহ মহিলা দলের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সানা/আপ্র/১১/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই