গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০০:৩১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১৩ এএম ২০২৬
মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৭৯ জনের মধ্যে মোট ১ লাখ ৭৯ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসনের স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, অনুদানের অর্থ তাদের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সানা/আপ্র/১১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই