গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৫ এএম ২০২৬
সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহা।

সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, প্রেসক্লাবের সহসভাপতি সোহরাব হোসেন, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান ও সোহেল মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, কেইউজের সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য রকিব উদ্দিন পান্নু, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন কেইউজের যুগ্ম সম্পাদক এম এম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এস এম বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন, ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ দিলোীপ বর্মণ, ইউনিয়নের সদস্য শেখ কামরুল আহসান, এস এম নুর হাসান জনি, মোঃ আবুল বাশার, দেবব্রত রায়, আতিয়ার রহমান তরফদার, হাসানুর রহমান তানজির, মেহেদী মাসুদ খান, আলমগীর হান্নান ও বাপ্পি খান প্রমুখ।

সানা/কেএমএএ/আপ্র/১১/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই