গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২১:৪১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৬ এএম ২০২৬
বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাদের নিয়ে ‘সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদরের পর্যটন হোটেলের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনার মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া। বিকেবি বাগেরহাট অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যাংকের উপ-মুখ্য কর্মকর্তা প্রতিক দাসের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপ-মহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মাদ মোস্তফা ফায়সাল, বাগেরহাট আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. এনামুল হক এবং বাগেরহাটের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জগলুল কবীর।

সম্মেলনে প্রধান অতিথি বিগত অর্থবছরের ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা করেন। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে আমানত সংগ্রহ, কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ বিতরণ, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সম্মেলনে বাগেরহাট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনের শুরুতে জিয়া পরিষদ বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য অঞ্চলের সভাপতি তোহা হোসেন, সাধারণ সম্পাদক মো. বারেক আহসান, সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান সিরাজুল ইসলাম, পরিষদের নেতা এম রেজাউল কবির ও শেখ তাজুল ইসলাম প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।  সানা/আপ্র/১১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই