গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪২ এএম ২০২৬
চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, পরিবেশ পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও রোগবালাইমুক্ত রাখা সবার নৈতিক দায়িত্ব। ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ - এ নীতিকে সামনে রেখে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বর্ষা ও মৌসুমি রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে চারপাশ পরিষ্কার রাখার বিকল্প নেই।

এতে চসিকের আওতাধীন প্রতিষ্ঠান, হাসপাতাল, ইনস্টিটিউট, মিডওয়াইফারি, নগর স্বাস্থ্যকেন্দ্র, দাতব্য চিকিৎসালয় ও টিকাদান কেন্দ্রের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, সব জোনাল মেডিকেল অফিসার, ইনচার্জ, অধ্যক্ষ ও মেডিকেল কর্মকর্তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

চসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কার্যক্রম চালানো হচ্ছে। বর্ষা মৌসুমে মৌসুমি রোগের প্রকোপ বাড়ার আশঙ্কায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গত ২২ দিন ধরে তার কথিত প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই