গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ১৮:৫০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১২ এএম ২০২৬
টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। বক্তব্যে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবার সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করাই পুলিশের মূল লক্ষ্য। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সানা/আপ্র/১৪/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র

একেএম ফজলুল হক: সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এ সময়ে মশক নিধন ও জনসচেতনতা ক...

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য...

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন
১৪ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬...

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ

কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই