গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমরা একটি মানবিক বাংলাদেশ চাই: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ১৪:০৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:০৫ এএম ২০২৬
আমরা একটি মানবিক বাংলাদেশ চাই: জামায়াত আমির
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আর কোনো আধিপত্যবাদী কিংবা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা চাই একটি মানবিক বাংলাদেশ।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ও সম্মান পাবে।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, আমরা এই দেশ যুবসমাজের হাতে তুলে দিতে চাই। আমাদের প্রার্থীদের ৬২ শতাংশই যুবক। আমরা কাউকে বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী নই; বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আত্মমর্যাদার সঙ্গে বাঁচার ব্যবস্থা করবো।

তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, এ দেশে আইনের শাসন নিশ্চিত করা হবে। সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতার সঙ্গে নাগরিক অধিকার ভোগ করবেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।

জনসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসি/আপ্র/৩১/০১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই