গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাইকগাছায় বিএনপির উঠোন বৈঠক

স্বাধীনতাবিরোধীদের রুখে দেওয়ার আহ্বান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৩০ এএম ২০২৬
স্বাধীনতাবিরোধীদের রুখে দেওয়ার আহ্বান
ছবি

স্বাধীনতাবিরোধীদের রুখে দেওয়ার আহ্বান

খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ নয়, জামায়াতে ইসলামিই বিএনপির প্রধান প্রতিপক্ষ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভিলেজ পাইকগাছায় দলিল লেখক সমিতির সভাপতি বজলু গাজীর বাড়িতে আয়োজিত নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এ কথা বলেন।

মনিরুল হাসান বাপ্পী বলেন, বর্তমানে যে কোনো কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয়েই স্বাধীনতার শক্তি হলেও স্বাধীনতার বিপক্ষের শক্তি জামায়াতে ইসলামী পবিত্র ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতাবিরোধী শক্তিকে পরাজিত করতে হবে। এর মধ্য দিয়েই তোমার-আমার স্বপ্নের স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাপ্পী আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমান পাইকগাছা-কয়রার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তিনি বলেন, ভোট দিয়ে নির্বাচিত করলে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এর মধ্যে রয়েছে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, খাল-নদী খনন, সুপেয় পানির ব্যবস্থা এবং কৃষি উন্নয়ন।

মাজেদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা সদস্য অ্যাডভোকেট আ. সাত্তার, মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সরকার, ঘের ব্যবসায়ী আ. মজিদ সানা, এসএম রেজাউল করিম ও বিএনপি নেতা মোস্তফা মোড়ল।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আনারুল কাদির, প্রণব কান্তি মণ্ডল, যজ্ঞেশ্বর কার্তিক, গাজী মুজিবর, মোস্তাকিন গাজী, মিজবর রহমান, কিশোর কুমার, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শামিম জোয়াদ্দার, সাদ্দাম হোসেন, খানজু মোল্লা, আয়ুব জোয়াদ্দার, দিলীপ মণ্ডল, শহীদ গাজীসহ অনেকে।

[পাইকগাছা (খুলনা) প্রতিনিধির পাঠানো প্রতিবেদনটি ডেস্ক সম্পাদিত] 

সানা/আপ্র/৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই