গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

নির্বাচনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:০৪ এএম ২০২৬
নির্বাচনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। যাতে নির্বাচন পরবর্তী সময়ে কোনো সহিংসতা ঘটতে না পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়কালে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, এই নির্বাচনে প্রায় এক লাখ সেনা সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, সাড়ে তিন হাজার নেভি সদস্য, এক লাখ ৫০ হাজার পুলিশ, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র‌্যাব ও পাঁচ লক্ষাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের সংশয়ের কারণ নেই। নির্বাচনের সার্বিক প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। 
সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, সাংবাদিকরা সবসময় সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের স্বার্থে তারা সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন বলে আশা প্রকাশ করেন।

মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানা/আপ্র/৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে উদ্বেগজনহারে
০৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে উদ্বেগজনহারে

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জুন মাসে আক্রান্তের...

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই