গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০২:১২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৫৮ এএম ২০২৬
বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে  গ্রেফতার ১
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রত্না (২৫) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মোঃ হেলাল উদ্দিন (৪০)সহ আরো ৪-৫ অজ্ঞাতনামার বিরুদ্ধে অভিযোগ করলে হেলালের সহযোগী তুহিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মূল অভিযুক্ত হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলার ডোন্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। বাদী জানায়, প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) রত্নার সঙ্গে হেলালের পরিচয় হয়। গড়ে ওঠে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত দেড় বছর ধরে শ্রীপুরের মাওনা এলাকার বিভিন্ন স্থানে হেলাল তার সঙ্গে একাধিকবার শারীরিক মেলামেশা করেন।

তবে সম্পর্কের এক পর্যায়ে হেলালের আচরণ বদলে যেতে থাকে। তিনি রত্নার ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করতে থাকেন। লোকলজ্জার ভয়ে প্রায় ছয় মাস আগে রত্না অভিযুক্তকে ১ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে আরো ৫০ হাজার টাকা দিলেও হেলালের টাকার চাহিদা ও হুমকি কমেনি।

ভুক্তভোগী নারী জানান, হেলাল কৌশলে তার স্বামীর বাড়ি ও আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে তাকে সামাজিকভাবে হেয় করার ভয় দেখাচ্ছেন। 
গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হেলাল ও তার সহযোগীরা রত্নার বর্তমান ঠিকানায় (কাওরাইদ) গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সানা/আপ্র/৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই