গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

সাংগঠনিক শৃঙ্খলা অমান্য

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৫২ এএম ২০২৬
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির ২৮ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 
জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিপরীতে সরাসরি অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ২৯ জানুয়ারি কালীগঞ্জের ১৬ ও আশাশুনির ৬ জনসহ মোট ২২জনকে একই অভিযোগে বহিষ্কার কর হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতাকর্মীকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।
কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকাসহ মোট ১৬ জন।
আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃতরা হলেন- মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলীসহ মোট ১২ জন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদীয় আসন সাতক্ষীরা-৩ এর ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীনের সুপারিশ এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরা-৩(কালীগঞ্জ-আশাশুনি)আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কাজী আলাউদ্দীনের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমের পক্ষে বহিষ্কৃত ওইসব নেতাকর্মীরা কাজ করছেন। 
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সানা/আপ্র/৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে