গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

হাসপাতালের টয়লেট পরিষ্কার করলেন এমপি আনিছুর রহমান তালুকদার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ১৩:২১ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০৩ এএম ২০২৬
হাসপাতালের টয়লেট পরিষ্কার করলেন এমপি আনিছুর রহমান তালুকদার
ছবি

ছবি সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন টয়লেট অপরিচ্ছন্ন দেখে নিজ হাতে তা পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে নিজ হাতে আবর্জনা পরিষ্কার করেন। আনিছুর রহমান বলেন, আমাদের নিজ পরিবারের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলোকে যেন আমরা সবসময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে গড়ে তুলতে পারি, সে বিষয়ে সবার প্রতি বিনীত অনুরোধ রইল।

তিনি আরও বলেন, আপনারা যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবা প্রতিষ্ঠানটিকে নিজের বাড়ি ও ঘর বলে মনে করবেন। এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান, তাতে তার সদিচ্ছার কোনো কমতি নেই। তার কর্মী হিসেবে আমরাও আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এর জন্য আপনাদের সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/১৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা
১৮ অক্টোবর ২০২৬

টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর...

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেফতার

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় অপূর্ব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ...

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় এজা...

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা
১৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই