গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

গাজীপুরে আগুনে মসজিদ, ঝুট গুদাম ও দোকানপাট পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৬ এএম ২০২৬
গাজীপুরে আগুনে মসজিদ, ঝুট গুদাম ও দোকানপাট পুড়ে ছাই
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরো একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্টেশন কর্মকর্তা নুরুল করিম আরো জানান, আগুনে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান এবং একটি ভাঙারির দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
সানা/আপ্র/২২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাজেকে গোলাগুলি, অবরোধে আটকে পর্যটকদের গাড়ি
২২ অক্টোবর ২০২৬

সাজেকে গোলাগুলি, অবরোধে আটকে পর্যটকদের গাড়ি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র...

ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
২২ অক্টোবর ২০২৬

ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা

শারদীয় দুর্গাপূজার ছুটি ও পর্যটন কার্নিভালকে ঘিরে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। দেশ...

শ্রীপুরে ৩০০ বছরের দশমী উৎসব, ‘ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই’
২২ অক্টোবর ২০২৬

শ্রীপুরে ৩০০ বছরের দশমী উৎসব, ‘ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই’

গাজীপুরের শ্রীপুরে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর প্রতিমা উৎসবে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বজায়...

সিঁদুর খেলা আর জয়ধ্বনিতে মেহেরপুরে দুর্গোৎসবের বিদায়
২২ অক্টোবর ২০২৬

সিঁদুর খেলা আর জয়ধ্বনিতে মেহেরপুরে দুর্গোৎসবের বিদায়

এস এ খান শিল্টু: সিঁদুর খেলা, ঢাক-ঢোলের বাদ্য আর ভক্তদের জয়ধ্বনির মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনে শেষ হয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে