গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
ছবি

ছবি সংগৃহীত

রহস্যের বার্তা নিয়ে জাতীয় দলে এসে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলেন আলিস আল ইসলাম।

ওয়ানডে অভিষেকে খরুচে বোলিংয়ের পর এবার প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে ধরা ৩০ ছুঁইছুঁই স্পিনার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে এখন আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে স্বতন্ত্র পর্যালোচনার মধ্যে দিয়ে যেতে হবে তার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ত্রিদেশীয় সিরিজে বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের বিপক্ষে আলিসের অভিষেক করায় বাংলাদেশ। এর আগে গত মাসে এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় তার। ওই টুর্নামেন্টেও একটি ম্যাচই খেলেন তিনি।


এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকের ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি আলিস। ৮.৫ ওভারে খরচ করেন ৪৭ রান। পাননি কোনো মেডেন, নিতে পারেননি উইকেটও।

অবশ্য ব্যাটিং ব্যর্থতার দিনে তার ওপর আঙুল তোলা কঠিনই ছিল। আম্পায়াররা ঠিকই প্রশ্ন তুলেছেন। তবে সেটি বোলিং অ্যাকশন নিয়ে। আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা অবশ্য নতুন নয়। ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একাধিকবার পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছে তার।


২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট দিয়ে দেশের ক্রিকেটে আবির্ভাব আলিসের।

প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে হইচই ফেলে দেন তিনি। তবে সেই টুর্নামেন্টেই প্রশ্নের মুখে পড়ে তার বোলিং অ্যাকশন। সেবার পরীক্ষা দেওয়ার আগেই প্রায় ৮ মাসের জন্য ছিটকে যান আলিস। পরে বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় উৎরে ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পান তিনি। এরপর বারবার চোটের ধাক্কায় জর্জরিত হয় আলিসের ক্যারিয়ার।

পরে ২০২৫ সালের বিপিএলে আবারও প্রশ্নের মুখে পড়ে আলিসের বোলিং অ্যাকশন।

আবারও পরীক্ষা দিয়ে বোলিংয়ে ফেরার অনুমতি পান এই রহস্য স্পিনার। ঘরোয়া ক্রিকেটে রহস্য ও বৈচিত্র্যের ঝলক দেখিয়েই জায়গা পান জাতীয় দলেও। তবে আন্তর্জাতিক মঞ্চে শুরুর গল্পেই লেগে গেল প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের ধাক্কা। এবার আইসিসির পরীক্ষাগারেই দিতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরীক্ষা।


ডিসি/ আপ্র/২২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২
২২ অক্টোবর ২০২৬

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২

শেষ ওভারে জানিথ লিয়ানাগের লো ফুল টস স্কুপ করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন হ্যারি ব্রুক।১৯৬ থেক...

রান তাড়ার রেকর্ড গড়ে এগিয়ে গেল ভারত
২২ অক্টোবর ২০২৬

রান তাড়ার রেকর্ড গড়ে এগিয়ে গেল ভারত

গ্লেন ফিলিপসের বিস্ফোরক ইনিংসে প্রতিপক্ষকে রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ল নিউ জিল্যান্ড।সেই ল...

ভারতের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
২২ অক্টোবর ২০২৬

ভারতের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা ছিল, সেই চাওয়ার অন্তত কিছুটা পূরণ করলেন মিষ্টি-আলপনারা।বে...

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
২২ অক্টোবর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ফাইনালে উঠতে জয়ের বিকল্প ছিল না। টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ৪১ রানের ব্যবধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে