গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

ভারতের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৬ এএম ২০২৬
ভারতের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা ছিল, সেই চাওয়ার অন্তত কিছুটা পূরণ করলেন মিষ্টি-আলপনারা।

বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফির (এশিয়া জোন-২) ফাইনালে তাই বাংলাদেশ হারলেও রাউন্ড রবিন লিগের মতো বিধ্বস্ত হলো না। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ২৮-১৬ গোলে হেরেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের দেখায় ব‍্যবধান ছিল ৪৭-১৩ গোল।

বাংলাদেশ এদিন শুরু থেকে আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে। তবে, রাউন্ড রবিন লিগে অপরাজিত ভারত ঠিকই ১৪-৯ গোলে এগিয়ে থেকে যায় বিরতিতে।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও ভারতের গোলকিপার দিক্সা কুমারীর দৃঢ়তায় প্রত্যাশিত গোল পাননি সাকিবা-নিশিরা। বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন দিক্সা কুমারী। টুর্নামেন্ট সেরার খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ভাওয়ানা শর্মা।

সব মিলিয়ে চার ম্যাচের মধ্যে দুটি করে জয় ও হার নিয়ে আসর শেষ করল বাংলাদেশ। দুটি হারই ভারতের বিপক্ষে। জয় দুটি এসেছিল নেপাল ও মালদ্বীপের বিপক্ষে।

ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হলেও বাংলাদেশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার মনে হচ্ছে সঠিক পথেই আছে তার দল। “টুর্নামেন্ট নিয়ে আমি খুবই আনন্দিত। আমাদের কাজ চালিয়ে যেতে হবে, তবে দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সঠিক পথেই আমরা এগোচ্ছি। প্রথমত, আমাদের শুধু হ্যান্ডবল খেলোয়াড় হলেই চলবে না, সামগ্রিকভাবে অ্যাথলেট হতে হবে।


“হ্যান্ডবল খেলার জন্য যতটুকু ফিট থাকা দরকার, ততটুকু ফিটনেস থাকতে হবে। এরপর দ্বিতীয় দিকটি হলো রক্ষণভাগ। ব্যক্তিগত টেকনিক ও ট্যাকটিকসের দিক থেকে রক্ষণে আমাদের অনেক উন্নতি করতে হবে। তাই মূল মনোযোগটা থাকবে শক্তি ও রক্ষণভাগের ওপর।” ফাইনালে নষ্ট হওয়া গোলের সুযোগ নিয়ে কাউকে কাঠগড়ায় তুললেন না আলোনসো। এই স্প্যানিশ কোচ বরং দলকে আগলে রাখলেন। প্রশংসা করলেন প্রতিপক্ষ গোলকিপার দিক্সা কুমারীর।

“আমার কাছে এটিকে কোনো বড় সমস্যা মনে হয়নি। গত ম্যাচে আমাদের এই সমস্যাটি ছিল না। আজকের ম্যাচে ভারতের গোলকিপার খুবই ভালো খেলেছে। মাঝে মাঝে এমনটা হয়েই থাকে। আমাদের সব বিভাগেই উন্নতি করতে হবে, তবে আজকের ম্যাচটি ভারতের গোলকিপারের জন্য দারুণ ছিল। তাই এখানে আমাদের বিশেষ কিছু করার ছিল না।

“অবশ্যই ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ, তবে আমার মতে অনুশীলনের গুরুত্ব আরও বেশি। আমরা যখন ক্লাবে বা নিজ নিজ দলের সঙ্গে থাকি, তখনও কঠোর অনুশীলন করতে হবে; শুধু জাতীয় দলের ক্যাম্পে এলেই যে কঠোর অনুশীলন করব তা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু ক্যাম্পের সময় নয়, প্রতিদিন কঠোর অনুশীলন চালিয়ে যাওয়া।”


ডিসি/ আপ্র/২২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
২২ অক্টোবর ২০২৬

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

রহস্যের বার্তা নিয়ে জাতীয় দলে এসে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলেন আলিস আল ইসলাম।ওয়ানডে অভিষেকে খরুচে ব...

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২
২২ অক্টোবর ২০২৬

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২

শেষ ওভারে জানিথ লিয়ানাগের লো ফুল টস স্কুপ করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন হ্যারি ব্রুক।১৯৬ থেক...

রান তাড়ার রেকর্ড গড়ে এগিয়ে গেল ভারত
২২ অক্টোবর ২০২৬

রান তাড়ার রেকর্ড গড়ে এগিয়ে গেল ভারত

গ্লেন ফিলিপসের বিস্ফোরক ইনিংসে প্রতিপক্ষকে রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ল নিউ জিল্যান্ড।সেই ল...

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
২২ অক্টোবর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ফাইনালে উঠতে জয়ের বিকল্প ছিল না। টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ৪১ রানের ব্যবধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে