গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

কৃষক ও কৃষিভিত্তিক শিল্প রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ২০:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
কৃষক ও কৃষিভিত্তিক শিল্প রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
ছবি

ছবি সংগৃহীত

মোঃ নুর জামাল হক: কৃষক, খেতমজুর ও কৃষিভিত্তিক শিল্পের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট’-এর দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলনে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বন্ধ পাটকল ও চিনিকল পুনরায় চালুর দাবি গুরুত্ব পায়।

সম্মেলনের মূল মঞ্চের ব্যানারে বলা হয়, “কৃষি-কৃষক-খেতমজুর ও কৃষিভিত্তিক শিল্প পাটকল-চিনিকল রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন।”

এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক, খেতমজুর ও প্রতিনিধিরা অংশ নেন। মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতারা দেশের বর্তমান কৃষি পরিস্থিতি, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বন্ধ পাটকল ও চিনিকল পুনরায় চালুর বিষয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে কৃষক ও খেতমজুরদের অবদান অনস্বীকার্য। অথচ প্রয়োজনীয় সহায়তার অভাব ও নীতিগত দুর্বলতার কারণে তাঁরা নানা সংকটে রয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং কৃষক ও খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

সম্মেলনে কৃষি ও কৃষকসমাজের স্বার্থ রক্ষা, খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প পাটকল ও চিনিকল টিকিয়ে রাখতে আন্দোলন জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলন শেষে সংগঠনের ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।

সানা/কেএমএএ/আপ্র/২৪/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর
২৪ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ: রংপুরের বদরগঞ্জে ১৩ নম্বর রেলওয়ে কোচিং এলাকায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্র...

শেখ হাসিনার দেশে ফেরার স্লোগানে কুমিল্লায় ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১৮
২৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার স্লোগানে কুমিল্লায় ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১৮

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার স্লোগান...

রাজৈরে ২৭ দরিদ্র পরিবার পেল ছাগল, মুরগি ও ঘর
২৪ অক্টোবর ২০২৬

রাজৈরে ২৭ দরিদ্র পরিবার পেল ছাগল, মুরগি ও ঘর

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে ২৭টি দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ২৪টি...

যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদে মাগুরায় মহাসড়ক অবরোধ
২৪ অক্টোবর ২০২৬

যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদে মাগুরায় মহাসড়ক অবরোধ

মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে