গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

শেখ হাসিনার দেশে ফেরার স্লোগানে কুমিল্লায় ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১৮

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৮ এএম ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার স্লোগানে কুমিল্লায় ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১৮
ছবি

ছবি সংগৃহীত

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার স্লোগান দিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুল। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। গ্রেফতার অন্যরাও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরের চকবাজারের কাছে নুরপুর-তেলিকোনা সড়কে এ মিছিল হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের কয়েকজনের হাতে লাঠি ও মুখে মাস্ক দেখা যায়। মিছিলটি ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়।

পুলিশ জানায়, ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে শুক্রবার বিকেল থেকে রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সানা/কেএমএএ/আপ্র/২৪/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর
২৪ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ: রংপুরের বদরগঞ্জে ১৩ নম্বর রেলওয়ে কোচিং এলাকায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্র...

রাজৈরে ২৭ দরিদ্র পরিবার পেল ছাগল, মুরগি ও ঘর
২৪ অক্টোবর ২০২৬

রাজৈরে ২৭ দরিদ্র পরিবার পেল ছাগল, মুরগি ও ঘর

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে ২৭টি দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ২৪টি...

যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদে মাগুরায় মহাসড়ক অবরোধ
২৪ অক্টোবর ২০২৬

যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদে মাগুরায় মহাসড়ক অবরোধ

মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ম...

কৃষক ও কৃষিভিত্তিক শিল্প রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
২৪ অক্টোবর ২০২৬

কৃষক ও কৃষিভিত্তিক শিল্প রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

মোঃ নুর জামাল হক: কৃষক, খেতমজুর ও কৃষিভিত্তিক শিল্পের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে