গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৩:১৯ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২১ এএম ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
ছবি

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি।

এ দিন সংবাদ সম্মেলনে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি আরো জানান, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির লক্ষ্য। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লাইভে এসে বিএনপির সমালোচনা, পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা
২৬ অক্টোবর ২০২৬

লাইভে এসে বিএনপির সমালোচনা, পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও বিএনপি নেতাকর্মীদের সমালোচনার জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ...

সরকারি নির্দেশনা ছাড়াই ভোটারদের ছবি তোলা বন্ধ, গাংনীতে ভোগান্তি
২৬ অক্টোবর ২০২৬

সরকারি নির্দেশনা ছাড়াই ভোটারদের ছবি তোলা বন্ধ, গাংনীতে ভোগান্তি

এস এখান শিল্টু: সরকারি কোনো প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা ছাড়াই আগামী ২ নভেম্বর পর্যন্ত নতুন ভোটারদের...

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৬

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

মোঃ আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ...

বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় কারবারি গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় কারবারি গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জন মাদক কারবারিকে গ্রেফ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে