গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

মৃত্যুর পর জৈব সার হয়ে গাছের মাঝে বাঁচতে চান এই অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:১১ এএম ২০২৬
মৃত্যুর পর জৈব সার হয়ে গাছের মাঝে বাঁচতে চান এই অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

মৃত্যুর পর কেউ দাহ হতে চান, কেউ বেছে নেন সমাহিত হওয়ার পথ। তবে হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী কিম নোভাকের ইচ্ছা একেবারেই ভিন্ন। ৯৩ বছর বয়সী এই অভিনেত্রী মৃত্যুর পর নিজের দেহকে জৈব সারে পরিণত করতে চান। সেই সার দিয়ে গাছ লাগানো হবে, আর গাছের বেড়ে ওঠার মধ্য দিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যতিক্রমী ইচ্ছার কথা জানিয়েছেন কিম নোভাক। তিনি জানান, কয়েক বছর আগেই মৃত্যুর পর দেহকে জৈব সারে পরিণত করার প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছেন। তাঁর কাছে এটি শুধু অন্ত্যেষ্টিক্রিয়ার বিকল্প নয়, বরং প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে নতুনভাবে বেঁচে থাকার একটি উপায়।

মৃত্যুর পর গাছের মধ্য দিয়ে বেঁচে থাকার ভাবনাটিকে রোমাঞ্চকর অভিযান হিসেবে দেখেন কিম। তাঁর ভাষায়, ‘আমি চলে যাওয়ার পরও গাছের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারব। বিষয়টি আমার কাছে রোমাঞ্চকর এক অভিযানের মতো। মৃত্যুর পর আমি এটাই চাই। আমি বেঁচে থাকতে চাই।’

নিজের এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত উপলব্ধির কথাও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, জীবনে ধৈর্যের অভাব ছিল। অন্যদিকে, গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে এবং সময়ের সঙ্গে নিজের অস্তিত্ব ছড়িয়ে দেয়। মৃত্যুর পর গাছের মধ্য দিয়ে নিজের জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ দেখছেন তিনি।

কিম বলেন, ‘ধৈর্যের অভাবে ভুগতাম। এদিকে গাছের ধৈর্য আছে। তাই নিজেকে উপলব্ধি করার এটাই সুযোগ। গাছের মধ্য দিয়ে আমি নিজেকে প্রকাশ করে যেতে পারব, জীবনের নানা রূপেরও সাক্ষী হতে পারব।’

এই ভাবনা তাঁকে প্রশান্তি দেয় বলেও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কাছে দেহকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেওয়ার ধারণাটি সুন্দর ও অর্থবহ। তিনি মনে করেন, জৈব সার গাছপালার বেড়ে উঠতে সাহায্য করে। তাই মৃত্যুর পরও প্রকৃতির জীবনচক্রের অংশ হয়ে থাকতে চান তিনি।

নিজের ইচ্ছা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘আর্থ ফিউনারেল’ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবস্থা করেছেন কিম। মৃত্যুর পর বিশেষ প্রক্রিয়ায় তাঁর দেহকে জৈব সারে পরিণত করা হবে। এ বিষয়ে পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুদেরও জানিয়ে রেখেছেন তিনি।

অভিনেত্রী তাঁর পরিচিত প্রত্যেককে একটি করে গাছ বা ঝোপজাতীয় উদ্ভিদ লাগানোর অনুরোধ জানিয়েছেন। তবে গাছ লাগানোই তাঁর বেশি পছন্দ। কারণ, তাঁর কাছে জীবনের মূল বিষয় হলো বেড়ে চলা। মৃত্যুর পরও সেই বেড়ে ওঠা থেমে না থাকার ভাবনাই তাঁকে আনন্দ দেয়।

কিম নোভাকের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জীবনের ধারাবাহিকতা নিয়ে তাঁর নিজস্ব দর্শন। তিনি চান, মৃত্যুর পরও তাঁর অস্তিত্ব প্রকৃতির মধ্যে কোনো না কোনোভাবে টিকে থাকুক।

উল্লেখ্য, ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বক্স অফিসের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন কিম নোভাক। ১৯৬৬ সালে হলিউডের রুপালি পর্দা থেকে সরে গিয়ে ব্যক্তিগত জীবন ও ছবি আঁকায় মনোযোগী হন তিনি। চলচ্চিত্রের বাইরেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চেয়েছেন এই অভিনেত্রী। এবার মৃত্যুর পর জৈব সার হয়ে গাছের বেড়ে ওঠার মধ্য দিয়ে সেই পরিচয়কে আরও দীর্ঘায়িত করার ইচ্ছার কথা জানালেন তিনি।

এসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঋতুস্রাবের সময় স্ত্রী রাশমিকার পাশে যেভাবে থাকেন বিজয়
২৬ অক্টোবর ২০২৬

ঋতুস্রাবের সময় স্ত্রী রাশমিকার পাশে যেভাবে থাকেন বিজয়

ঋতুস্রাবের সময় শারীরিক যন্ত্রণা ও মানসিক অস্বস্তিতে ভোগেন অনেক নারী। ব্যতিক্রম নন অভিনেত্রী রাশমিকা...

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
২৫ অক্টোবর ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশে...

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল
২৫ অক্টোবর ২০২৬

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল

মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’ আয় করেছে ১১৩ কোটির বেশি। স্বল্প বাজেট...

বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস
২৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস

পাকিস্তানি নাটক নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা নিত্যদিনের। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে