গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

জামালপুরে লিয়নের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
জামালপুরে লিয়নের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবদলের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী খাইরুল ইসলাম লিয়নের নেতৃত্বে মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সদস্য খাইরুল ইসলাম লিয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। এ লড়াই-সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মী অসামান্য অবদান রেখেছেন।

তাঁরা আরো বলেন, বর্তমানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সানা/ডিসি/আপ্র/২৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘মুক্তিযোদ্ধাদের দাফনেও বাধা, এ দেশে সম্মানটুকুও রইল না’
২৭ অক্টোবর ২০২৬

‘মুক্তিযোদ্ধাদের দাফনেও বাধা, এ দেশে সম্মানটুকুও রইল না’

একাত্তরের আলবদর বাহিনীর উত্তরসূরিরা নতুন রূপে আবার সক্রিয় হয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন গেরিলা...

জিয়ার বৃক্ষপ্রেমের ধারায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য
২৭ অক্টোবর ২০২৬

জিয়ার বৃক্ষপ্রেমের ধারায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য

আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য কোনো উচ্চাভিলাষী কর্মসূচি নয় বলে মন্তব্য করেছেন জনপ্...

মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৭ অক্টোবর ২০২৬

মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা...

শ্যালিকাকে বিয়ে, টিকটকারকে চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া
২৭ অক্টোবর ২০২৬

শ্যালিকাকে বিয়ে, টিকটকারকে চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে