অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মাদারীপুর পৌর ঈদগাহ ময়দানে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবির, মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আলী মিয়া, মাদারীপুর সদর উপজেলার মেয়র প্রার্থী মামুন চৌধুরী, রাজৈর উপজেলা বিএনপির নেতা মনির মাতুব্বর এবং রাজৈর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী খায়ের হাওলাদার। এ ছাড়া কালকিনি, শিবচর ও ডাসার উপজেলার নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজনে মাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলার যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সানা/ডিসি/আপ্র/২৭/১০/২০২৬