গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

সাতক্ষীরার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৪২ এএম ২০২৬
সাতক্ষীরার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়
ছবি

ছবি সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার সব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা নির্বাচন অফিস। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলার চারটি আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩ হাজার ৪১০টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে ১৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৪৩০টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্যমতে, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে সবচেয়ে বেশি ৬০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এছাড়া সাতক্ষীরা-১ আসনে ৫০টি, সাতক্ষীরা-৩ আসনে ৪০টি এবং সাতক্ষীরা-৪ আসনে ২৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তালিকায় রাখা হয়েছে। তথ্য অনুযায়ী, চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন পুরুষ, ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন নারী এবং ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সিসি ক্যামেরা স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার সীমান্ত এলাকাতেও জোরদার করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা কার্যক্রম। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সাতক্ষীরা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাসহ সংশ্লিষ্ট তিনটি জেলার ২১টি উপজেলার অন্তর্ভুক্ত ১২টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। উপজেলাভেদে সর্বোচ্চ পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাতক্ষীরার বিভিন্ন নির্বাচনী এলাকায় ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি দায়িত্ব পালন করবে।
সানা/আপ্র/৭/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পদ্মা তলিয়ে গেলো স্কুলছাত্র আরাফাত হোসেন
২৯ মার্চ ২০২৬

পদ্মা তলিয়ে গেলো স্কুলছাত্র আরাফাত হোসেন

বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার...

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
২৯ মার্চ ২০২৬

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার...

নীলফামারীতে জ্বালানি তেল পাচারের দায়ে ৩ জনের কারাদণ্ড
২৯ মার্চ ২০২৬

নীলফামারীতে জ্বালানি তেল পাচারের দায়ে ৩ জনের কারাদণ্ড

নীলফামারীতে রাস্তায় জ্বালানি তেলবাহী লরি থামিয়ে পাচার করার সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মা...

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
২৯ মার্চ ২০২৬

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগবিতণ্ডা হয়। এ ঘটন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে