গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাইবান্ধায় হ্যাঁ-না ভোটের কার্যকারিতা অবগত নন নারী-পুরুষ

আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:৩৪ এএম ২০২৬
গাইবান্ধায় হ্যাঁ-না ভোটের কার্যকারিতা অবগত নন নারী-পুরুষ
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ অথবা না ভোটের ব্যাপারে গাইবান্ধা জেলার সংসদীয় পাঁচটি আসনের ১১ লাখ নারী ও অধিকাংশ পুরুষ ভোটার তেমন একটা অবগত নন। হ্যাঁ এবং না ভোটের বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর কথা থাকলেও জোরালো প্রচার প্রচারণা চোখে পড়েনি। রাষ্ট্রের গুরুপূর্ণ কোনো বিষয়ের ওপর জনগণের সমর্থন আছে কি নেই, তা যাচাইয়ের জন্য গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ অথবা না ভোটে সিল দেওয়া হয়। এটি হলো আইন বা রাজনৈতিক ইস্যুতে ভোটারদের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। তারই প্রেক্ষাপটে এবারে হ্যাঁ বা না ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এটির পার্থক্য বুঝেননা গাইবান্ধা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের ১১ লাখ ৭ হাজার ২শ পঁচাত্তর জন নারী ভোটারের সিংহভাগ। মাঝে মধ্যে হ্যাঁ অথবা না ভোটের গাড়ী বের হলেও তার সীমাবদ্ধতা পৌর এলাকার মধ্যেই। সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজার গ্রামের আকতার হোসেনের মেয়ে আনোয়ারাসহ একাধিক নারী বলেন, হ্যাঁ-না ভোট বুঝিনা, দিলে কি হবে, না দিলে কি হবে। জেলার সরকারি অফিসগুলোতে গণভোটের লম্বা আকারের ব্যানার ঝুলিয়ে রাখা হলেও চোখে পড়ার মতোও নয়। প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন এবং বিভিন্ন প্রেক্ষাপটে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। আর সেগুলো বাংলাদেশের রাষ্ট্রপতি আস্থা গণভোট ১৯৭৭ সালে। সাময়িক শাসনের গণভোট ১৯৮৫ সালে এবং সাংবিধানিক গণভোট ১৯৯১ সালে। 
সানা/আপ্র/৭/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই