গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

সন্ধ্যার পর অকারণে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেফতারের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:০৮ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
সন্ধ্যার পর অকারণে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেফতারের হুঁশিয়ারি
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি বলেন, ছেলেমেয়েদের ওপর অভিভাবক ও শিক্ষকদের নিয়ন্ত্রণ নেই। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময় বিকেলে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। বিভিন্ন অঙ্গভঙ্গি করা ও শিস দেওয়ার মতো ঘটনাও ঘটছে। পারিবারিক শাসন ও নজরদারির অভাবেই কিশোর গ্যাং তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, কিশোর গ্যাং দেশ থেকে নির্মূল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দেশে কিশোর গ্যাং বলে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। অপরাধ দমনে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/০১/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
০১ নভেম্বর ২০২৬

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন

প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছরই সেন্টমার্টিনে ভিড় করেন পর্যটকেরা। দীর্ঘ অপেক্ষার পর আগামী ১ নভ...

যশোরে শ্যালো মেশিন ঘরের গর্তে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
০১ নভেম্বর ২০২৬

যশোরে শ্যালো মেশিন ঘরের গর্তে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

যশোরের কেশবপুরে ধানক্ষেতের পাশে শ্যালো মেশিন ঘরের একটি গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর...

মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধারা
০১ নভেম্বর ২০২৬

মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধারা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদে প...

লংমার্চফেরত বাস খাদে, সাতক্ষীরায় নিহত বৃদ্ধ, আহত অর্ধশতাধিক
০১ নভেম্বর ২০২৬

লংমার্চফেরত বাস খাদে, সাতক্ষীরায় নিহত বৃদ্ধ, আহত অর্ধশতাধিক

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে বাস দুর্ঘটনায় আব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই