গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

খুলনায় নদীর চরে দুই যুবকের মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৯:০৪ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৮ এএম ২০২৬
খুলনায় নদীর চরে দুই যুবকের মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন
ছবি

সোমবার দুপুরে খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকায় নদীর চরে মরদেহ দেখে ভিড় করেন স্থানীয় লোকজন -ছবি সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চর থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকায় স্থানীয় লোকজন মরদেহ দুটি দেখতে পান। এ ঘটনায় খুলনা মহানগর ও জেলায় গত ১২ দিনে সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল বলে জানা গেছে। একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন, যাঁদের মধ্যে যুবদলের বর্তমান ও সাবেক তিন নেতা রয়েছেন।

পুলিশ জানায়, নিহত দুজনের একজন মেহেদী হাসান (৩৫)। তিনি রূপসার রাজাপুর এলাকার আবদুল্লাহর ছেলে। অন্যজন রেজাউল করিম (৩০)। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাঁরা খুলনার অপরাধজগতে আলোচিত সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর গড়ে তোলা সন্ত্রাসী গোষ্ঠী ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয় লোকজন প্রথমে নদীর চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ভাটার সময় পানি কমে গেলে একই স্থানে আরেকটি মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। মেহেদীর চোখের ওপর ভ্রুর পাশে এবং রেজাউলের থুতনির নিচে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মেহেদীর বাবা আবদুল্লাহ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, তাঁর ছেলে আলাদা থাকতেন। ছেলের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না।

একের পর এক হত্যাকাণ্ড: এর আগে গত রোববার সন্ধ্যায় খুলনা নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার একটি রেস্তোরাঁয় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হন খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। শনিবার দিবাগত রাতে নগরের লবণচরা এলাকার সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁকেও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।

এর আগে ২৬ অক্টোবর রাতে ও ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত খুলনায় গুলির তিনটি ঘটনা ঘটে। বটিয়াঘাটা উপজেলার পৃথক দুটি স্থানে গুলিতে আহত হন যুবদলের সাবেক দুই নেতা। একই সময়ে খুলনা নগরে গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

২৫ অক্টোবর নগরের সোনাডাঙ্গা থানা এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। ২৪ অক্টোবর দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় কলেজশিক্ষক ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডুকে গুলি করে দুর্বৃত্তরা। একই দিন সকালে তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবদল নেতা রামিম বিশ্বাস।

এ ছাড়া ২২ অক্টোবর সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় এক যুবককে এবং সন্ধ্যার পর জিন্নাহপাড়া এলাকায় এক গৃহবধূকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধের মতো কারণ রয়েছে। চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় গুলি, ধারালো অস্ত্রের আঘাতসহ বিভিন্নভাবে ৭৫ জনকে হত্যা করা হয়েছে।
সানা/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
০২ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মিজানুর রহমান : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা, দাফন ও গার্ড অব অনার প্রদানে বাধা দ...

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
০২ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা এবং বাধা দেওয়ায় ইট দিয়ে নাক-মুখ থেঁতলে হত...

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবসে সাত উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ
০২ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবসে সাত উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলো...

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের অনুদানের চেক দিলেন এমপি জালাল
০২ নভেম্বর ২০২৬

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের অনুদানের চেক দিলেন এমপি জালাল

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই