গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২০০ কারখানা ছুটি ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৬ এএম ২০২৬
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২০০ কারখানা ছুটি ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পঞ্চম দিনে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শতাধিক কারখানার শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন শিল্প পুলিশের কয়েকজন সদস্যও।

সংঘর্ষের একপর্যায়ে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি পোশাক কারখানার কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অস্থিরতার কারণে সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা-পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় নিউএজ কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শেষে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা প্রথমে অনন্ত গ্রুপের কারখানা এবং এরপর হা-মীম গ্রুপের কারখানার সামনে জড়ো হন। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।

সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরে সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। অবরোধকারীদের সরাতে পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে একটি পোশাক কারখানার কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় শিল্পাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় সড়কের পাশের অধিকাংশ চালু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি পরিদর্শনে এসে উদ্বেগ প্রকাশ করেন সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

তিনি অভিযোগ করেন, পতিত সরকারের দোসর ও বহিরাগতরা সাভার-আশুলিয়ার পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শ্রমিকদের কর্মসূচিতে বহিরাগতরা যোগ দিয়ে নাশকতা সৃষ্টি এবং পরিস্থিতি ঘোলাটে করছে।

অন্যদিকে শিল্প পুলিশের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে, বহিরাগতরা শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে মহাসড়কে আসতে বাধ্য করছে। এতে শান্তিপ্রিয় শ্রমিকেরাও কারখানা ছেড়ে আন্দোলনে যোগ দিতে বাধ্য হচ্ছেন।

সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহমেদ সামান্য আহত হন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

দুপুর দেড়টা পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের ঘটনায় দুপুর দেড়টার দিকে বাইপাইল এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা শ্রমিক নাকি বহিরাগত, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। চলমান আন্দোলনের জেরে গত কয়েক দিনে শিল্পাঞ্চলের প্রায় ২৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট
০২ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান...

শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০২ নভেম্বর ২০২৬

শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে যে আন্দোলন চলছে তাতে পতিত শক্তির দোসররা ঢুকে গেছ...

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
০২ নভেম্বর ২০২৬

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংস...

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ নভেম্বর ২০২৬

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই