গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

বুলেটপ্রুফ কাচের আড়ালে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১০ এএম ২০২৬
বুলেটপ্রুফ কাচের আড়ালে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ
ছবি

ছবি সংগৃহীত

ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বজায় রাখলেও এবার নিরাপত্তার কারণে ভিন্ন আয়োজন করতে হলো বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে। মুম্বাইয়ে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে রবিবার ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়ে বুলেটপ্রুফ কাচের সুরক্ষাবেষ্টনীর ভেতরে দাঁড়ান তিনি।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, উঁচু একটি মঞ্চের চারপাশে বসানো হয়েছিল কাচের সুরক্ষাকবচ। তার ভেতরে দাঁড়িয়ে বাইরে অপেক্ষমাণ ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান অমিতাভ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করতে উপস্থিত ছিল মুম্বাই পুলিশও।

সম্প্রতি অমিতাভের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একটি ই-মেল পাঠানোর খবর প্রকাশ্যে আসে। গত ২৩ অক্টোবর এ বিষয়ে মুম্বাই পুলিশের কাছে তথ্য পৌঁছায়। এরপর থেকেই তাঁর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে শারীরিক অবস্থা নিয়েও সম্প্রতি কথা বলেছেন অভিনেতা। চিকিৎসকদের পরামর্শে তাঁকে আ বিশ্রাম নিতে হচ্ছে বলে নিজের ব্লগে জানিয়েছেন তিনি।

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে আর বিনিয়োগ নয়, সিদ্ধান্ত জানালেন সালমান
০২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে আর বিনিয়োগ নয়, সিদ্ধান্ত জানালেন সালমান

বাংলাদেশে কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ এবং নিজের স্টুডিও ভেঙে ফেলার ঘটনার পর দেশে নতুন করে বিনিয়োগ না ক...

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, আসল ঘটনা কী
০২ নভেম্বর ২০২৬

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, আসল ঘটনা কী

গায়ে হলুদের সাজে একসঙ্গে দেখা গেল অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবিরকে। তাঁদের পরনে হলুদ রঙে...

অভিনয় থেকে ক্রিকেট, যেভাবে ১৩ হাজার কোটির মালিক শাহরুখ
০২ নভেম্বর ২০২৬

অভিনয় থেকে ক্রিকেট, যেভাবে ১৩ হাজার কোটির মালিক শাহরুখ

টেলিভিশনের পর্দা থেকে বলিউড, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজনা, প্রযুক্তি, ক্রিকেট, বিজ্ঞাপন ও আন্তর্জাত...

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’
০১ নভেম্বর ২০২৬

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসবটি হয় গোয়ায়। এর নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই