গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

টেকনাফের পাহাড়ে তিন মরদেহের খোঁজে যৌথ অভিযান, মেলেনি সন্ধান

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ২১:০৫ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৫ এএম ২০২৬
টেকনাফের পাহাড়ে তিন মরদেহের খোঁজে যৌথ অভিযান, মেলেনি সন্ধান
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের লেদা-রঙ্গিখালীর দুর্গম পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালার আশপাশে তিনটি মরদেহ পড়ে থাকার খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে প্রায় চার ঘণ্টা ধরে ১০ কিলোমিটার পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়েও কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। মরদেহগুলো কোথায় গেল, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে এ অভিযান শুরু হয়। এতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের দেড় শতাধিক সদস্য অংশ নেন। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বেলা সাড়ে ১১টার দিকে তারা ফিরে আসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রায় ১০ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। তবে কোনো মরদেহ পাওয়া যায়নি। কেউ মরদেহ সরিয়ে ফেলেছে কি না, সে বিষয়েও পুলিশের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকা স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিন ভুট্টা জানান, পাহাড়ের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মরদেহের সন্ধান মেলেনি। সেখানে রান্না করা দু-একটি পাতিল ও বিছানার মতো কিছু জিনিস পাওয়া গেছে। তার ধারণা, পাহাড়ের অনেক এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় তল্লাশির আওতার বাইরে থেকে যেতে পারে। আবার অভিযানের আগেই পাচারকারীরা মরদেহ সরিয়ে ফেলেছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগে গত বৃহস্পতিবার একই পাহাড়ি এলাকায় মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালায় অভিযান চালায় যৌথ বাহিনী। ওই অভিযানে ৫৭ জনকে উদ্ধারের কথা জানানো হয়। পাশাপাশি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। অভিযান চলাকালে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এতে সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

শুক্রবার টেকনাফ মডেল থানা প্রাঙ্গণে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ৫১ জন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা ছিলেন।

বৃহস্পতিবারের অভিযানের পর ওই পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। উদ্ধার হওয়া ব্যক্তি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বন্দিশালার আশপাশে তিনি তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন বলেও শুনেছেন। তবে মরদেহগুলো মানবপাচারকারী চক্রের সদস্যদের, নাকি বন্দিদশা থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

মরদেহের সন্ধান না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। লেদার বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগেই মরদেহ সরিয়ে ফেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তিরাও মরদেহ পড়ে থাকার কথা জানিয়েছেন। সেগুলো কোথায় গেল, তা তদন্তের দাবি জানান তিনি।

চাকরির প্রলোভনে পাহাড়ে বন্দিদশা: উদ্ধার হওয়া ব্যক্তিদের বক্তব্যে মানবপাচারকারী চক্রের প্রতারণা, নির্যাতন ও বন্দিদশার চিত্র উঠে এসেছে। ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কক্সবাজারে ডেকে নেওয়া হয়। পরে পাহাড়ের একটি গোপন আস্তানায় আটকে রাখা হয়। সেখানে আট দিন বন্দি ছিলেন তিনি। দুইবার পালানোর চেষ্টা করেও সফল হননি।

আসাদুজ্জামান বলেন, বন্দিশালায় ৫০ জনের বেশি মানুষ ছিলেন। তাদের সাগরপথে পাচারের প্রস্তুতি চলছিল। পাহাড়ে সশস্ত্র লোকজন আস্তানাটি পাহারা দিতেন। বন্দিদের মোবাইল ফোন ও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়া হয়েছিল।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, মানবপাচারকারী চক্রের তৎপরতা নির্মূল না করা পর্যন্ত যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/৭/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

যশোরে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন
০৭ নভেম্বর ২০২৬

যশোরে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

জাহাঙ্গীর আলম: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বা...

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া মেশিনের বাতাস ঢোকানোর অভিযোগ, দোকানমালিক গ্রেফতার
০৭ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া মেশিনের বাতাস ঢোকানোর অভিযোগ, দোকানমালিক গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন ব্যবহার করে আট বছর বয়সী এক শিশ...

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে গিয়ে হৃদরোগে দফাদারের মৃত্যু
০৭ নভেম্বর ২০২৬

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে গিয়ে হৃদরোগে দফাদারের মৃত্যু

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রাজধানী ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে গিয়ে...

লক্ষ্মীপুরে ভূমি অফিসে তহশিলদারদের আধিপত্য, উপেক্ষিত মন্ত্রণালয়ের নির্দেশনা
০৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ভূমি অফিসে তহশিলদারদের আধিপত্য, উপেক্ষিত মন্ত্রণালয়ের নির্দেশনা

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরের বিভিন্ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি, অতিরিক্ত অর্থ আদায় এবং কর্মকর্তা-কর্মচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে