গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

খুলনার ৬টি আসনে ৫৮৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৬ এএম ২০২৬
খুলনার ৬টি আসনে ৫৮৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
ছবি

ছবি সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। খুলনার ছয়টি সংসদীয় আসনের মোট ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৫টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অর্থাৎ জেলার অধিকাংশ ভোটকেন্দ্রই নির্বাচনি পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিবেচনায় ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এর অংশ হিসেবে সিসি ক্যামেরা, পুলিশের বডি ক্যামেরাসহ বাড়তি নজরদারি থাকবে।

প্রাপ্ত তথ্যমতে, আসনভিত্তিক পুরোনো তালিকা পর্যালোচনা, কেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় খুলনা-১ আসনের ১১৯টি কেন্দ্রের মধ্যে ৮০টি, খুলনা-২ আসনের ১৫৭টির মধ্যে ১১৩টি, খুলনা-৩ আসনের ১১৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনের ১৪৪টির মধ্যে ৯৬টি, খুলনা-৫ আসনের ১৫০টির মধ্যে ১১৫টি এবং খুলনা-৬ আসনের ১৫৫টির মধ্যে ১০৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে প্রায় ৫৫৮টিতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত প্রায় ৩০০টি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের শরীরে বডি ক্যামেরা থাকবে, যা সরাসরি পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হবে।

তিনি আরো  জানান, নির্বাচনী নিরাপত্তায় সব আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করবেন প্রায় ১ হাজার ২০০ জন সেনাসদস্য। সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিংয়ের পাশাপাশি ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হবে। ছবি ও তথ্যসহ কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

সানা/আপ্র/১১/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই