গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভোটের আগেই ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০১:৪৮ এএম ২০২৬
ভোটের আগেই ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আসনের একটি কেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ক্যামেরা না দেখে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি অবহিত করা হলে প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা যায়, সে উদ্দেশ্যেই সিসি ক্যামেরা সরানো হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অবিলম্বে নতুন সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্র জুড়ে বাড়তি নজরদারি এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া আসনটিতে ভোটের মাঠে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।


এসি/আপ্র/১১/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই