গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভ্যন্তরীণ বিমানে টাকা বহনে বাধা নেই: সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ

জেলা প্রতিনিধি, নীলফামারী

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ১৬:৩৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:২২ এএম ২০২৬
অভ্যন্তরীণ বিমানে টাকা বহনে বাধা নেই: সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ
ছবি

ছবি সংগৃহীত

অভ্যন্তরীণ রুটে বিমানে অর্থ পরিবহনে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক (সহকারী পরিচালক-এটিএম) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মুঠোফোনে তিনি 
সংবাদমাধ্যমকে এ কথা জানান।

এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, অভ্যন্তরীণ রুটে বিমানে অর্থ পরিবহনে কোনো বিধি নিষেধ নেই। যে কেউ নিজের মতো করে টাকা বহন করতে পারেন। 

এর আগে, বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনের একদিন আগে এ ঘটনায় দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়।

পরে বিকেল ৩টায় জামায়াতের ওই নেতার আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন ব্যবসায়ী। ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুর বিমানবন্দরের মতো একটি সিকিউর জায়গায় এ ধরনের নাটক সাজানো হয়েছে। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দেন বলে জানান এহসানুল মাহবুব জোবায়ের।

জুবায়ের বলেন, ‘একজন ব্যক্তি তার নিজের টাকা দেশের যেকোনো স্থানে বহন করতে পারেন। এটি কোনো অপরাধ নয়।’

তিনি আরো বলেন, যারা আগের নির্বাচনে যুক্ত ছিল, জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। এখন প্রশাসনের একটি অংশ একপেশে ভূমিকা পালন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এসি/আপ্র/১১/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই