গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ১১:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:০১ এএম ২০২৬
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

কুমিল্লার হোমনায় জহির নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকায় নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মণিপুর এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার (২৫), তাদের ছেলে হোসাইন (৫) এবং জহিরুলের ভাই প্রবাসী ছাত্তার মিয়ার ছেলে জুবায়ের (৬)। সোমবার রাতে তারা একই কক্ষে ঘুমিয়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশিরা।

হোমনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জহিরুল ইসলাম ও তার ভাই ছাত্তার সৌদি প্রবাসী। জহিরের স্ত্রী তার পাঁচ বছরের ছেলে হোসাইন এবং ছাত্তারের ছয় বছরের ছেলে জুবায়েরকে নিয়ে ঘুমিয়েছিলেন। তারা সকালে ঘুম থেকে উঠছে না দেখে প্রতিবেশীরা ডাকতে গিয়ে দেখেন ঘরের সামনের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে তিনজনেরই রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে ঘরে তিনজনের মৃতদের পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ দরজা খুলে দুই শিশু এবং এক নারীর মরদেহ পেয়েছে। সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, হৃদয়বিদারক ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাদেরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

এসি/১৭/০২/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই