গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

দেশজুড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩৩ এএম ২০২৬
দেশজুড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ছবি

ঝিনাইদহে চারুগৃহ শিশুস্বর্গ স্কুলে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় -ছবি আজকের প্রত্যাশা

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দেশজুড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। বিভিন্ন জেলা ও শহরে জেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরমধ্যে আজকের প্রত্যাশার প্রতিনিধিদের পাঠানো কয়েকটি সংবাদ-
ঝিনাইদহ: ঝিনাইদহ প্রতিনিধি সুলতান আল এনাম জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতার আবহ সৃষ্টি হয়। জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি ও শোভাযাত্রা শহীদ মিনারের পাদদেশে মিলিত হয়।

চারুগৃহ শিশুস্বর্গ স্কুল, ঝিনাইদহ: সকাল ৯টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশুদের আঁকা ছবিতে ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদ মিনার ও জাতীয় চেতনার প্রতিচ্ছবি ফুটে উঠে। প্রধান অতিথি কেসি কলেজের সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

রৌমারী, কুড়িগ্রাম: রৌমারী প্রতিনিধি মোঃ আয়নাল হক জানান, ২১ ফেব্রুয়ারি শনিবার চান মারী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি, পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং অন্যান্য অতিথিরা ভাষা আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

ঘোড়াঘাট, দিনাজপুর: ঘোড়াঘাট প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ, পৌর প্রশাসক, স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠান, স্থানীয় রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

দেশব্যাপী আয়োজনগুলোতে শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার বিশেষ গুরুত্ব প্রতিফলিত হয়।

সানা/আপ্র/২১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই