গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজীপুরে গুলি করে বিকাশকর্মীর প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ১৬:১৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:১২ এএম ২০২৬
গাজীপুরে গুলি করে বিকাশকর্মীর প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ব্যাংকিংয়ের (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস-এমএফএস) কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার রাত আটটার দিকে টঙ্গীর আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বিকাশ এজেন্টের প্রতিনিধি আরিফ হোসেন (২৭) ও আজাদ (৩২)। পথে মধুমিতা তিন তালা মসজিদ–সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দু-তিনজন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা আরিফ হোসেনের বুকের ডান পাশে গুলি করে এবং বুকের বাঁ পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে। সঙ্গে থাকা আজাদকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাদের সঙ্গে থাকা ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।


পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুলিবিদ্ধ আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।


এসি/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই