গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

খুলনায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৬:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৫১ এএম ২০২৬
খুলনায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনার আফিলগেট এলাকায় প্রকাশ্য দিবালোকে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা-যশোর মহাসড়কের পাশে বিসমিল্লাহ মটরস গ্যারেজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নগরীর খানজাহান আলী থানার আফিলগেট এলাকার বাসিন্দা শেখ সোহেল বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির অদূরে বিসমিল্লাহ মটরস গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য যান। এ সময় দুইজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোহেল মাটিতে লুটিয়ে পড়ার পরও তিনি নড়াচড়া করলে দুর্বৃত্তরা আবারও গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত মোটরসাইকেলে করে খুলনা শহরের দিকে পালিয়ে যায়।

স্থানীয় সাবেক মেম্বার হুমায়ুন কবির জানান, 'মাত্র দুইজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে গুলি করে চলে যাচ্ছিল। সোহেল একটু নড়াচড়া করলে তারা আবার গুলি করে। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একজন আমাদের দিকেও গুলি করতে উদ্যত হয়। ভয়ে সামনে যেতে পারিনি।'

নিহত শেখ সোহেলের শরীরে পাঁচ থেকে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি পেশায় একজন মৎস্যচাষী ও ব্যবসায়ী ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সানা/এসি/আপ্র/২৬/২/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই